
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সময় ‘ভিড়ের ভেতর’ ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচ চলার সময় এ ঘটনা ঘটে।
আহত আসাদুল হক (২১) নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, দর্শকদের ভিড়ের মধ্যে আসাদুল ছুরিকাঘাতের শিকার হয়। আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পায়ে সম্ভবত তিনটা সেলাই করা হয়েছে। রাতেই চিকিৎসা নিয়ে সে বাসায় চলে গেছে।
তিনি আরও বলেন, তার পায়ে ছুরিকাঘাত করা হয়েছিল। কারা ছুরিকাঘাত করেছে সে বিষয়ে সে কোন সুর্নিদিষ্ট করে কিছু বলতে পারেনি।
Post Views: 27
