নুরুল ইসলাম,লোহাগাড়া: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী। আজ শুক্রবার( ১৭ জুলাই)দুপুরে উপজেলার পশ্চিম আমিরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ করলেন তিনি।
ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী বলেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার নিরলসভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। তবে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর পুণর্বাসন নিশ্চিত করা হবে সরকারের চ্যালেঞ্জ। ত্রাণ বিতরণের পর সংবাদিকদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আমির খসরু মাহামুদ চৌধুরী বলেন, যেসব কৃষকের ফসল নষ্ট হয়েছে খামারীদের গবাদিপশু ও হাঁস-মুরগীর ক্ষতি হয়েছে, মৎস্যচাষীদের মাছের ঘের ভেসে গেছে এবং দরিদ্র মানুষের বসতঘরের ক্ষতি হয়েছে এসব পুনউদ্ধারে সরকার কাজ করছে পরিকল্পিতভাবে। একইভাবে বন্যার কারনে নানা রোগব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, পুরো চট্টগ্রাম জেলায় ৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। এরই মধ্যে প্রশাসন ও সরকারের উদ্যোগে প্রায় ১লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। সরকারের বিভিন দপ্তর সমন্নিতভাবে কাছ করছে এবং পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ প্রতিটি পরিবারের সহায়তা পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা ত্রাণ কার্যক্রমের প্রশাংসা করেন।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র ডা. শাহাদাৎ হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ, সংসদ সদস্য আবু সুফিয়ান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়োজিত বিন আখন্দ, সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সাতকানিয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ;, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী, সদস্য দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তাফা আমিন, সদস্য এস.এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী ও সদস্য ফৌজুল কবির ফজলুসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।



