পটিয়া উপজেলার ভাইয়ারদিঘীর পাড় এলাকায় বাস-সিএনজি অটোরিকশা সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।আজ সোমবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় অংশে এ দুর্ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থলে সিএনজির চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রাশেদুল ইসলাম।
পটিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার প্রদীপ ত্রিপুরা জানান, বাস উল্টে সিএনজিকে চাপা দেয়ার ঘটনায় সিএনজিতে থাকা ৫ জন মারা গেছে। সেই সাথে বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়। আহতদের পটিয়া হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

বিস্তারিত পরে