নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের পেকুয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের পিছনে থাকা হেলাল উদ্দিন নামের আরেক যুবকও আহত হন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে পেকুয়া পৌরসভার এবিসি আঞ্চলিক মহাসড়কের হরিণাফাড়ি রাস্তার মাথা এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মো. মানিক উদ্দিন নাহিদ উপজেলার টৈটং সোনাইছড়ি নতুন পাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। সে পেকুয়া বাজারস্থ জেনারেল হাসপাতালের ফার্মেসির দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মোটরসাইকেল নিয়ে পেকুয়া বাজার থেকে নন্দীরপাড়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হরিণাফাড়ি রাস্তার মাথা এলাকায় গুরুতর আহত হন মানিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

দি ক্রাইম/ মিসবাহ উদ্দীন