নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেইট এলাকা থেকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) নগর বিশেষ শাখার কনস্টেবল উপল চাকমা ও ৩ বাহককে ৫ হাজার ২৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে কেনটাকি রেস্টুরেন্টের সামনে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপল চাকমা (৪৫), নান্টু দাশ (৪২), মো. কামরুল ইসলাম (৩০) ও মো. গিয়াসউদ্দিন (৪২)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে উল্লেখ করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মেডিক্যাল কলেজ পূর্ব গেইট এলাকায় অবস্থান করার থবর পেয়ে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫ হাজার ২২৬ পিস ইয়াবাসহ সিটিএসবির কনস্টেবল উপল চাকমাসহ ৪ জনকে গ্রেফতার করে।