নিজস্ব প্রতিবেদক: হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।আজ শনিবার (১১ জুন) বিকালে রাউজান উপজেলার কাগতিয়া ইউনিয়নের আজিমের ঘাট এলাকা থেকে স্থানীয় এলাকাবাসীদের সহযোগীতায় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।
মোঃ মনজুরুল কিবরিয়া দি ক্রাইমকে জানান, গত ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত হালদা নদীতে ৩৫টি ডলফিন মারা যায়। মৃত ডলফিনটি রাউজান উপজেলার কাগতিয়া ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় ভেসে উঠে। এটি একটি বাচ্চা ডলফিন, দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি ওজন মাত্র ১২ কেজি ২০০ গ্রাম।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৃত ডলফিনটি উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন। ডলফিনটির মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
Post Views: 315




