ক্রাইম প্রতিবেদক: নগরীর কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় একটি জাহাজ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ মালামাল চুরি করার সময় ৭ জনকে আটক করেছে নৌ পুলিশ। আজ শনিবার রাত আড়াইটার দিকে নোঙর করা এম ভি টিটু-১৬ জাহাজে অভিযান চালিয়ে জাহাজের মাস্টার, সুকানীসহ মোট ৭ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিপুল পরিমানে স্ক্র্যাপ মালামাল জব্দ করা হয়। গতকাল শনিবার সকালে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে।
আটককৃতরা হলেন, মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানী মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), সুকানী মো. সাকের উল্লাহ (৩২), মো. রাকিব হোসাইন (২২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১), জামিল আক্তার (৪৩)। এদের মধ্যে চারজন এম ভি টিটু-১৬ জাহাজে কর্মরত ছিলো। আর জামিল আক্তার, আজিম উদ্দিন , আজিজুল হক দীর্ঘদিন যাবত জাহাজের কর্মচারীদের সাথে সংঘবন্ধভাবে চুরি করতো।
বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানা পুলিশের ওসি এবিএম মিজানুর রহমান জানান, রাতে জাহাজ থেকে স্ক্র্যাব মালামাল ভর্তি বস্তা নামানোর সময় আসামিদের হাতেনাতে আটক করে টহল পুলিশ। আটকের সময় তাদের সাথে থাকা বাকি আরও তিনজন পালিয়ে যায়। পরে আটককৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক তিনজন পেশায় স্ক্র্যাপ মালামালের ব্যবসায়ী তারা চুরি করা মালামাল নিয়ে যাওয়ার জন্য জাহাজ থেকে একটুদুরে একটি নৌকায় অবস্থান করছিল।
সর্বশেষ সংবাদ