নিজস্ব প্রতিবেদক: নারী উদ্যোক্তাদের নিয়ে সারাদেশে কাজ করে যাচ্ছে উইমেন অ্যান্ড ই-কমার্স। ২০১৭ সাল থেকে নাসিমা আক্তার নিশা সারাদেশে নারীদের নিয়ে এর কার্যক্রম শুরু করলেও করোনাকাল থেকে কক্সবাজারেও শতাধিক উদ্যোক্তাদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।
শুক্রবার (১০ জুন) বিকেলে উইমেন অ্যান্ড ই-কমার্স এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বইল্যাপাড়ায় উইমেন অ্যান্ড ই-কমার্সের কক্সবাজার জেলা প্রতিনিধি জিনিয়া আফরিনের সভাপতিত্বে সমন্বয় সভায় উদ্যোক্তাদের মানোন্নয়নে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজারের সহ প্রতিনিধি ফারহানা আলী, মনজুর আক্তার, সাথী মির, নাঈমা আক্তার, বাখতোয়ার জাহান ইভানাসহ অর্ধশতাধিক নারি।
সভায় বক্তারা বলেন, বিলুপ্তির পথে থাকা দেশীয় পণ্যগুলো নিয়ে কাজ করছে উইমেন অ্যান্ড ই-কমার্স।
এসময় ই- কমার্সের একজন উদ্যোক্তা বলেন, দীর্ঘ ১৫বছর ধরে উদ্যোক্তার কাজ করে আসলেও কিছু সমস্যার কারণে মাঝখানে ব্যবসা গুটিয়ে নিতে হয়েছে কিন্তু উইমেন অ্যান্ড ই-কমার্সের সাথে কাজ করার পর থেকে তিনি স্বাচ্ছন্দ্যে ব্যবসা এগিয়ে নিতে পারছেন।
পরে উদ্যাক্তাদের মাঝে ট্রেড লাইসেন্স বিতরণ এবং কেক কাটা হয়।




