নিজস্ব প্রতিবেদক: নগরীর বায়েজিদে লিংক রোডে ‘ইউনাইটেড ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে খাদে পড়ে গেছে। এ ঘটনায় মোহাম্মদ হোসেন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তবে বাসটিতে ৪০ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন আহত হলেও সবাই বেঁচে আছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৭ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে আসা ‘ইউনাইটেড ট্রাভেলস’ পরিবহনে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেফিন নগর গেট এলাকায় রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটি দুমড়ে-মুচড়ে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় পথচারী মোহাম্মদ হোসেনকে চাপা দেয় বাসটি।
বায়েজিদ বোস্তামী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী আহত হয়। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ধাক্কায় মোহাম্মদ হোসেন নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।
পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, নিহত মোহাম্মদ হোসেন সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। সকালে তিনি চাকরিতে যাচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে সকাল ৬টায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৯টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক।