রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টনে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে পল্টনের বক্স কালভার্ট রোডে এই দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় সাবেক এই আইজিপির ব্যক্তিগত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাটি ধুমড়েমুচড়ে যায় এবং রিকশাচালক সুলতান মারাত্মক আঘাত পান। একই সঙ্গে সাবেক কর্মকর্তা ছিবগাত উল্লাহর গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ দুর্ঘটনাস্তলে পৌঁছে গাড়িটি জব্দ করে পল্টন থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় গাড়ি চালানো ব্যক্তি বা চালককে আটক করা সম্ভব হয়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় একজন রিকশাচালক আহত হয়ে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং গাড়িটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় পর্যায়ে গাড়িটি সাবেক সিআইডি প্রধানের ছেলে চালাচ্ছিলেন বলে কথা উঠলেও, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এ বিষয়ে তদন্ত চলছে।