বশির আহমেদ, বান্দরবান: বান্দরবান বান্দরবানে সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায় বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
বুধবার ১৩ মে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু নদীতে দুপুর দেড়টায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হৃদয়। বেলা গড়িয়ে গেলেও হৃদয় বাড়িতে ফিরে না আশায় তাকে খোঁজাখুঁজি তার স্বজনরা। খোঁজাখুজির এক পর্যায়ে সাঙ্গু নদীর চরে তার ব্যবহৃত জুতা ও কাপড় দেখতে পায় স্বজনরা পরে বিকাল ৫.৩০ এর দিকে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সাঙ্গু নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। সন্ধ্যার পর হৃদয় কে উদ্ধার করা না গেলে,উদ্ধার প্রকৃয়া বন্ধ রাখা হয়, ফায়ার সার্ভিসের দক্ষ ডুবুরি দল চট্টগ্রাম থেকে আনা হয় বৃহস্পতিবার রাতেই।
আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৬ টায় ফায়ার সার্ভিসের ড়ুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনার আগেই সাঙ্গু নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ ভেসে উঠে।পরে তাকে উদ্ধার করে, লাশ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত, সহকারী পরিচালক, আব্দুল মান্নান আনছারী জানান,নিখোঁজের প্রায় ৪ ঘন্টা পর,আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের উদ্ধার টিম ঘটনাস্থলে যায়।
উদ্ধার অভিযান পরিচালনা করে সন্ধ্যার পর নিখোঁজ যুবকের সন্ধান না মেলায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল বান্দরবানে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬ টায় উদ্ধার অভিযান পরিচালনার আগেই নিখোঁজ হৃদয়ের লাশ সাঙ্গু নদীতে ভেষে উঠে।
ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধার করে তার লাশ বান্দরবান সদর থানায় বুঝিয়ে দিয়েছে বলে নিশ্চত করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত, সহকারী পরিচালক, আব্দুল মান্নান আনছারী।




