বশির আহমেদ, বান্দরবান: বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফের সুবিধা বান্দরবানবাসী সঠিক সময়ে পাবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস। আজ বুধবার (১৩ মে) বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলের কৃষক ও নিম্ন আয়ের পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে ফ্যামেলী কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়াও কৃষকদের আর্থিক চাপ কমাতে কৃষি ঋণ মওকুফ কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা নতুন করে কৃষি উৎপাদনে উৎসাহ পায়।

তিনি বলেন, বান্দরবানের লামা উপজেলায় ইতোমধ্যে ১ হাজার ৯৭ জনকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এছাড়া খাল খনন ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ ও কৃষি উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

জেলা তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।