দি ক্রাইম ডেস্ক: হাটহাজারীতে জুলি আকতার (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে সাড়ে ১০ টার দিকে হাটহাজারী পৌরসদরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ও পারভীন আকতার দম্পতির কন্যার। সে স্থানীয় একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
লাশ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানা পুলিশের উপপরিদর্শক আলতাফ সোমবার রাতে জানান, রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাঁস খাওয়া এক কিশোরীর লাশ আনা হয়েছে এমন খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করতে লাশটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি।
ভিকটিমের স্থায়ী ঠিকানা পৌরসভার পশ্চিম দেওয়াননগর মেখল ঘোনা এলাকায় হলেও তারা পরিবারসহ পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেো। ভাড়া বাসায় এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে তদন্ত করতে আমি ইস্টার্ন আবাসিকের ওই ভাড়া বাসায় যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




