দি ক্রাইম ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযানে ক্যাম্পের বাইরে অবস্থান করা প্রায় ৬২২ রোহিঙ্গাকে আটক করে পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ার বালুখালী ও আশপাশের বিভিন্ন এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পের বাইরে অবৈধভাবে অবস্থানকারী রোহিঙ্গাদের শনাক্ত করে আটক করা হয়েছে। অভিযানের সময় ক্যাম্পের বাইরে বসবাসকারী প্রায় ৬২২ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি শামসুল আলম বলেন, “১৯ নম্বর ক্যাম্প থেকে ৩৬ জন এবং ১২ নম্বর ক্যাম্প থেকে ১৩ জনসহ নতুন ও পুরাতন মিলিয়ে ৬২২ রোহিঙ্গাকে আটক করেছে প্রশাসন। এদের বেশিরভাগই ২০২৪ সালে অনুপ্রবেশ করে ক্যাম্পে রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও তারা ক্যাম্পের বাইরে বসবাস করছিল।”

তিনি আরো বলেন, “কাজের সন্ধানে অনেক রোহিঙ্গা বিভিন্ন সময় ক্যাম্পের বাইরে চলে যায়। এতে আইনশৃঙ্খলাসহ নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এ কারণে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে পুনরায় ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে।”
আরেক রোহিঙ্গা নুর কামাল বলেন, “কাজ করার জন্য বাইরে যেতে হয়েছিল। এখন তাদের আবার ক্যাম্পে পাঠানো হয়েছে। তারা যেন ক্যাম্পের ভেতরে থাকে প্রশাসন থেকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে।”

আটক রোহিঙ্গা আবদুল হাকিম ওরফে ভুলু বলেন, “আমরা নিয়ম ভেঙে বাইরে ছিলাম, এটা ঠিক। কিন্তু প্রশাসন আমাদের বুঝিয়ে ক্যাম্পে ফিরিয়ে দিয়েছে।”

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, “বিভিন্ন সময় রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে চলে যাওয়ায় আইনশৃঙ্খলার ঝুঁকি তৈরি হয়। এ কারণে যৌথবাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। রবিবার আটক করা প্রায় ৬২২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়েছে।”

এর আগেও চট্টগ্রামের দোহাজারি এলাকা থেকে অভিযান চালিয়ে বেশকিছু রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী।