সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে। গুম, খুন ও মিথ্যা মামলার জবাব ১২ তারিখে বিজয়ের মাধ্যমে দিতে হবে। আলসেমি করলে চলবে না। ভোটকেন্দ্র পাহারা দিতে না পারলে ঘু ঘু ধান খেয়ে ফেলবে। আমাদের বিজয় সুনিশ্চিত। আগামীতে ধানের শীষের সুনামি আসছে।

আজ রোববার(০৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় চট্টগ্রামের সাতকানিয়া রাস্তার মাথাস্থ মডেল মসজিদের সামনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নাজমুল মোস্তফা আমিনের পক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীর্ষের সমর্থকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

আমির খসরু আরও বলেন, তারেক রহমান দেশের মানুষের জীবন মান উন্নয়নের যে পরিকল্পনা হাতে নিয়েছে তা থেকে দেশের প্রতিজন মানুষ বাদ যাবে না। অর্থনীতিতে গণতন্ত্রণায়ন করতে হবে। মনে রাখবেন, গণতন্ত্রের একমাত্র বন্ধু হচ্ছে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা অতীতে অনেক চরম ত্যাগ স্বীকার করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে সাতকানিয়া- লোহাগাড়ার সমস্ত সম্ভাবনাকে আমি কাজে লাগাব। শুধু জিতলে হবে না, বিশাল ব্যবধানে ভোটে জিততে হবে।

এ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরীকে ইঙ্গিত করে আমির খসরু বলেন, অন্যদের ব্যাপারে কিছু বলার অভ্যাস আমার নাই। এবিষয়ে আপনারা জানেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক এর সঞ্চালনায় ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, কেন্দ্রীয় যুবদল নেতা মাহফুজুর রহমান, হাজী রফিক আহমদ, সাবেক প্যানেল মেয়র নওয়াব মিয়া, জসিম উদ্দিন আবদুল্লাহ, জান্নাতুল নাঈম রিকু, লোকমান হাকিম মানিক, মো.মহসিন, এম.এ রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।