দি ক্রাইম ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে নিহত শিশু হুজাইফা আফনানের জানাজা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শিশুটির নিজ গ্রামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শতশত মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিতদের চোখে-মুখে ছিল গভীর শোক ও আবেগ। কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে গভীর বেদনা বিরাজ করছে।
জানাজায় স্থানীয় জনগণের পাশাপাশি উখিয়া–টেকনাফ সংসদীয় আসনের বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নুর আহমদ আনোয়ারী উপস্থিত ছিলেন।
এর আগে, গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার দিক থেকে ছোঁড়া গুলিতে হুজাইফা আফনান গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং পরে ঢাকা জাতীয় ইন্সটিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে শিশুটি মৃত্যুবরণ করেন।




