নুরুল ইসলাম: বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে বিএনপির নেতাকর্মীরা। এ আন্দোলন সংগ্রাম এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বিএনপির এ আন্দোলনে অনেকেই খুন হয়েছে, গুম হয়েছে, জেল খানায় চিকিৎসার অভাবে মারা গেছে। পুলিশের নির্যাতনের স্বীকার হয়েছে। সবকিছু সহ্য করে বিএনপি নেতাকর্মীরা এখন খাঁটি স্বর্ণে পরিণত হয়েছে। তবে সেই অন্দোলন সংগ্রাম এখনো শেষ হয়নি। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মাধ্যমে শেষ হবে আমাদের এ আন্দোলন সংগ্রাম।
আজ রবিবার(০৮ ফেব্রুয়ারী) বিকেল বেলা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থেনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহামুদ চৌধুরী এসব কথা বলেন। লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে এপথ সভার আয়োজন করা হয়। লোহাগাড়া উপজেলা সদরের এক হাইওয়ে রেষ্টুরেন্ট মাঠে আয়োজিত এ পথ সভায় বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরী সভাপতিত্ব করেন।
বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান, সদস্য এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সদস্য সাজ্জাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহামুদ চৌধুরী আরো বলেন, এবারের নির্বাচনে বিএনপি জয় হবেই। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীসহ সকলকে চোখ কান খোলা রাখতে হবে। ভোট কেন্দ্রে পাহাড়া দিতে হবে। সকলকে কাজ করতে হবে। বিএনপি কখনো রাজনীতিতে আপোষ করেনি। অন্যরা কমবেশি করেছে। মানুষের অধিকার ফিরিয়ে পেতে ১২ ফেব্রুয়ারী সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ নির্বাচনে বাংলাদেশকে কোন সন্ত্রাসের হাতে যেত দেওয়া যাবে না। অগণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা যেতে পারবে না। তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসতে হবে।




