নগর প্রতিবেদক: বিএনপি যে কোনো মূল্যে দেশের জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে চায়। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় হালিশহর হাউজিং এস্টেট উচ্চ বিদ্যালয়ে ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন জামাল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামত’ কর্মসূচির অংশ হিসেবে ৩১ দফা কর্মশালা ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

নাজিমুর রহমান বলেন, বিএনপি সব সময় জনগণের সেবায় ছিল এবং ৩১ দফা কর্মসূচি সেই সেবার ধারাবাহিকতা, জনগণের অধিকার ফিরে পাওয়ার নিশ্চয়তা।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন এবং মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপটি।

উপস্থিত ছিলেন মাহামুদ আলম পান্না, আবুল কালাম আহাদ সেলিম, কামাল পাসা নিজামি, মহসিন আলম চৌধুরী, জেসমিনা খান্ম, আঁখি সুলতানা সহ অন্যান্য নেতাকর্মীরা।

কর্মশালাটি সঞ্চালনা করেন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আরজু।

কর্মশালায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের পরিকল্পনা, জনগণের অংশগ্রহণ বাড়ানোর উপায় এবং দলীয় কাঠামো শক্তিশালী করার ওপর আলোচনা করা হয়।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশের গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলনকে আরও ত্বরান্বিত করা প্রয়োজন। তারা সকলকে এক হয়ে দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।