প্রেস বিজ্ঞপ্তি: বিশিষ্ট সমাজসেবক, অবিভক্ত ভারতের সামরিক বাহিনীর কর্মকর্তা, হাটহাজারী পৌরসভা সদরের ফটিকা গ্রামের মহল্লা সর্দার, শিক্ষানুরাগী মরহুম মোহাম্মদ সোনামিয়া চৌধুরীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত রবিবার (০৬ অক্টোবর) বাদ আছর শাহ আমানত দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা মিলনায়তনে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল পরিচালনা করেন এতিমখানার শিক্ষক অধ্যাপক মাওলানা ফজলুল কাদের।

উল্লেখ্য যে, ১৯৭৬ সালের ৬ অক্টোবর মোহাম্মদ সোনা মিয়া চৌধুরী, অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুম সোনামিয়া চৌধুরী প্রবাসী সমাজ সংস্কারক ও বিশিষ্ট সমাজসেবক এস.এম. কামাল উদ্দিন ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস.এম. জামাল উদ্দিনের পিতা।

মোহাম্মদ সোনামিয়া চৌধুরী ১৯৬৯ সালে চট্টগ্রাম পতেঙ্গাস্থ ড্রাইডক প্রতিষ্ঠাকালীন সময়ে যুগসøাবিয়ান কোম্পানির অধীনে প্রথম শ্রেণির ইঞ্জিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। ঔপনিবেশিক শাসনামলে হাটহাজারীতে আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালনে খ্যাত ছিলেন মোহাম্মদ সোনামিয়া চৌধুরী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাটহাজারী ফটিকা গ্রামের কালামিয়া ফোরম্যান বাড়ী এবং চট্টগ্রাম শহরের শাহ আমানত (রাঃ) দরগাহ্ লেইনস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানায় কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মরহুম সোনামিয়া চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালিত হয়।