নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ইমাম, আলেম-ঔলামাদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন শীর্যক ১ আগস্ট বৃস্পতিবার সকাল বেলা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়া উপজেলার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলা মডেল মসজিদ মিলনাতায়নে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাসান সভাপতিত্ব করেছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম। অন্যদের মধ্যে ব্ক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন লোহাগাড়ার ফিল্ড সুপারভাইজার মাওলানা আবু বকর রফিক ও মডেল মসজিদের ইমাম আবদুল গফুর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার মো. রাশেদুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, নৈরাজ্য সৃষ্টি ও নাশকতা কোন অবস্থাতেই ইসলাম সমর্থন করে না। নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সমাজের ইমাম, আলেম-ঔলামাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। শান্তিকামী জনগণের নিকট শাস্তির ধর্ম ইসলামের নীতি আদর্শ মানুষের নিকট পৌঁছাতে হবে আলেমদেরকেই। যারা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে মানুষ হত্যা করে তাদেরকে প্রতিহত করতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি যে আন্দোলন করছে এর বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে এ আলোচনা সভা থেকে। আলোচনা সভায় মসজিদের ঈমাম, আলেম, ঔলামা ও শিক্ষক-শিক্ষিকরা অংশগ্রহণ করেছেন।