প্রেস বিজ্ঞপ্তি: সারা বিশ্বের মতো চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”। দিবসটি পালন উপলক্ষে আজ শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় কমিটির যৌথ উদ্যোগে সকাল ১০টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম,চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ ফয়েজউল্যাহর স্বাগত বক্তব্যে এবং ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ, চেম্বারের পরিচালক ও মেট্রোপলিটন শপ ওয়ানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অহিদ সিরাজ স্বপন, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি ও বিশিষ্ঠ নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব ছালামত আলী, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্বি ইলিয়াছ ভু্ইয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি আলহাজ্ব ছালে আহমদ সুলেমান, বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম প্রমুখ ।
এছাড়াও ক্যাব চট্টগ্রাম মহানগর, বিভাগ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর ও বিভাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য/সদস্যা, বিভিন্ন বাজার সমিতি, দোকান মালিক সমিতি ও হোটেল ও রেস্তোরা মালিক সমিতি, সরকারী-বেসরকারী দপ্তরের প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ, পেশাজীবি ও সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ভোক্তা অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ড নিয়ে প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।




