প্রেস বিজ্ঞপ্তি: চিটাগাং চেম্বার ও বুয়েট এর যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী “ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনিউরশীপ : প্রজেক্ট প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টশন” শীর্ষক শর্ট কোর্স শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ’র সভাপতিত্বে শর্ট কোর্সটি শুরু হয়।
চট্টগ্রাম অঞ্চলে দেশি-বিদেশী বিনিয়োগ আকর্ষণ, উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একাডেমিয়া ও ইন্ডাষ্ট্রি কলাবোরেশনের অংশহিসেবে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই) এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী “ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনিউরশীপ: প্রজেক্ট প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টশন” শীর্ষক শর্ট কোর্স শুরু হয়েছে।
বক্তব্য রাখেন, বুয়েট’র উপাচার্য প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, বুয়েট এর রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আরআইএসই)’র পরিচালক প্রফেসর মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং শর্ট কোর্সের প্রধান সমন্বয়ক বুয়েট’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রোনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এর প্রফেসর ড. আয়নাল হক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-চট্টগ্রামের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে চেম্বার পরিচালকদ্বয় বেনাজির চৌধুরী নিশান, ওমর মুক্তাদির, চেম্বার সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক ও বিসিই’র সিইও ওয়াসফি তামিম উপস্থিত ছিলেন।




