দি ক্রাইম ডেস্ক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন।
পিএসসির জনসংযোগ বিভাগের একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্যগত কারণে তিনি আজ মঙ্গলবার (১৮ আগস্ট) পদত্যাগ করবেন।
২০২৪ সালের ৯ অক্টোবর পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম। ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাকে নিয়োগ দেয়।
তৎকালীন পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসেন এবং কমিশনের ১২ জন সদস্য পদত্যাগ করার একদিন পর তাকে নিয়োগ দেওয়া হয়।
সোহরাব হোসেনের নেতৃত্বাধীন কমিশন তৎকালীন আওয়ামী লীগের সরকারের নিয়োগপ্রাপ্ত ছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
Post Views: 3




