প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে অতিথি পাখি (বালি হাঁস) উদ্ধার করা হয়েছে। পরে পাখিগুলো উন্মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পাখি শিকার ক্রয় বিক্রয় এর অপরাধে মোস্তফা নামের একজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে। মোস্তফার বাড়ি উখিয়া থানার দক্ষিণ ফলিয়া পাড়া এলাকার গোলাম শরীফের ছেলে বলে জানা যায়।

গতকাল শুক্রবার (০১ মার্চ) বিকাল তিনটায় উপজেলার সদর স্টেশনের ওষুধের দোকান সংলগ্ন কবুতরের হাটে বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অভিযানে সাতটি অতিথি পাখি(বলি হাঁস)ক্রয় বিক্রয়ের সময় উদ্ধার করা হয়। পরে বিকাল চারটার দিকে পাখিগুলো উন্মুক্ত আকাশে অবমুক্ত করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উখিয়া সদর ষ্টেসনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ক্রয়- বিক্রয়ের সময় সাতটি বন্যপ্রাণী বালী হাঁস সহ একজনকে আটক করা হয়।আটক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট ধারায় বন্যপ্রাণী পাখি বিক্রয়ের অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর পাখিগুলোকে উন্মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।

তিনি জানান, বন্যপ্রাণি সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বনের যে কোনো প্রাণী শিকার ক্রয়- বিক্রয় দণ্ডনীয় অপরাধ।বনবিভাগ ও উপজেলা প্রশাসন এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকেন। বন্য প্রাণী সংরক্ষণ বিষয়ে বনবিভাগ সহ প্রশাসন সজাগ রয়েছে। অপরাধী যেন একই অপরাধে জড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক করা হয়েছে ।