নগর প্রতিবেদক: ফেনী এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬টি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ সর্বমোট ২৮ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারী)রাতব্যাপী চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা ও ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- এসডিকে গ্রুপের প্রধান মোঃ রাব্বি (২০), মোঃ তৌহিদুল প্রকাশ সাগর (১৭), মোঃ ফখরুল (২০), নুরু গ্রুপের সদস্য মোঃ রাকিব উদ্দিন তামিম (১৯), মোঃ আহাদ আলীফ (১৯), গোপাল ত্রিপুরা (২২), আবরার হান্নান (১৯), মোহাম্মদ জুবাইরুল ইসলাম (২০), সুব্রত বড়ুয়া (২১), রশিদ গ্রুপের প্রধান মোঃ হারুনুর রশিদ (২১), আকবর টিলা পূর্বাঞ্চল হাউজিং সোসাইটি এলাকা হতে রুবেল গ্রুপের প্রধান মোঃ রবিউল আওয়াল রুবেল (২৩), মোঃ মুন্না (২২), মেহেদী হাসান মুন্না (২০), মোঃ মনির (২০), ফারহাদ (২৪), আসিফ (২২), রাশেদ প্রকাশ রাসেল (২০), বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকা হতে ইউসুফ গ্রুপের প্রধান মোঃ ইউসুফ (২১), এমরান হোসেন বাবলু (২৩), মোঃ জামাল উদ্দিন (৩৮), মোঃ সাখাওয়াত হোসেন শাকিল (২৪), মোঃ মনির উদ্দিন (২৫), সাদ্দাম গ্রুপের প্রধান মোঃ রকিবুল হোসেন প্রকাশ সাদ্দাম (২৬), মোঃ সাব্বির হোসেন (২০), মোঃ আলা উদ্দিন (২০), মোঃ মাসুদুর রহমান অপু (২৬), মোঃ রায়হান (২২) ও মোঃ জাকির হোসেন (৩০)।

সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং কালচার সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকান্ডে কিশোররা ব্যবহৃত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরণও পাল্টে যাচ্ছে যেমন, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, চুরি-ছিনতাই, মাদক ব্যবসা ও নাশকতা থেকে শুরু করে হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। নানা অপরাধে জড়িয়ে কিশোররা ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

জানা গেছে, গ্রেফতারকৃত কিশোর গ্যাং গ্রুপ সাধারণত চট্টগ্রাম মহানগরী এবং ফেনী জেলার বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে রাস্তায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজী ও ইভটিজিং, প্রভাব বিস্তার করাসহ বিভিন্ন অপকর্মে জড়িত। এছাড়াও কিশোর গ্যাং এর সদস্যরা প্রকাশ্যে দিনে-দুপুরে স্থানীয় এলাকায় ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাণনাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়।

আরো জানা গেছে, অধিকাংশ কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে স্থানীয় এলাকার রাজনৈতিক চক্রের মদদ রয়েছে। মূলত ‘‘হিরোইজম ও বড় ভাই কালচার’’ প্রকাশ করতে পাড়া-মহল্লায় কিশোর গ্যাং গড়ে উঠার অন্যতম কারণ।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোঃ ইউসুফ, মোঃ এমরান হোসেন বাবলু, মোঃ রকিবুল হোসেন প্রকাশ সাদ্দাম, মোঃ আলা উদ্দিন, মোঃ রায়হান এবং মোঃ জাকির হোসেনদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া, আকবারশাহ, চান্দগাঁও এবং পাহাড়তলী থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং নাশকতা সংক্রান্তে ৮টি মামালা রয়েছে।

গ্রেফতারকৃত কিশোরদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।