প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অঞ্চলে দেশি-বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন বর্তমান সরকার। সরকারের সহযোগী হিসেবে এই বিনিয়োগকে ফলপ্রসূ করতে ব্যবসা বান্ধব পলিসি প্রণয়ন, দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে একাডেমিয়া ও ইন্ডাষ্ট্রি কলাবোরেশনের লক্ষ্যে দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা ও চুক্তি করেছে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)।

এরই অংশ হিসেবে চট্টগ্রাম অঞ্চলে প্রকৌশল সেক্টরে দক্ষ জনশক্তি এবং উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র সাথেও কাজ করছে চিটাগাং চেম্বার।

সরকারের ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিরঅংশ হিসেবে এবার চিটাগাং চেম্বার ও বুয়েটের যৌথ উগ্যোগে “ইঞ্জিনিয়ারিং এন্টারপ্রেনিউরশীপ প্রজেক্ট প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টশন” শীর্ষক ২ দিনব্যাপী শর্ট কোর্স চালু করা হচ্ছে।

আগামী ৭-৮ মার্চ আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বারের ব্যবস্থাপনায় এবং বুয়েট এর রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট (আরআইএসই)’র অধীনে ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) এর স্বনামধন্য প্রফেসর ড. আয়নাল হক’র তত্ত্বাবধানে এই কোর্স শুরু হচ্ছে। ২দিনের এই শর্ট কোর্সে প্রকৌশল ও
প্রযুক্তি খাতের উদ্যোক্তা শিক্ষার্থীরা প্রকৌশল বিষয়ক উদ্যোক্তা এবং পরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবেন। এই কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে প্রযুক্তি চালিত উৎপাদনশীল বিনিয়োগে আগ্রহী প্রকৌশলী এবং নন- প্রকৌশলীদের বিনিয়োগ সম্পর্কে প্রতিষ্ঠিত পেশাদারদের সমন্বয়ে ধারণা দেয়া।

আগ্রহী উদ্যোক্তাগণ কিভাবে এই সেক্টরে সফলতা লাভ করবে তা অবহিত করা। প্রচলিত শ্রেণি কক্ষের লেকচারের পাশাপাশি নলেজ শেয়ারিং এবং ক্রস লার্নিং প্রসেসের মাধ্যমে অংশগ্রহণকারীদের পাঠদান করানো হবে। সীমিত আসনের এই কোর্সে অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বিস্তারিত জানতে ০১৭৫৫-৫৫৩১০৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।