প্রেস বিজ্ঞপ্তি: হকারদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় ব্যাবসা করার সুযোগ দিয়ে উচ্ছেদকে কেন্দ্র করে সৃষ্ট মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী)সকাল ১০টায় পুরাতন রেলওয়ে ষ্টেশন মাঠে গরীর আওতাধীন শ্রম দপ্তর নিবন্ধিত সংগঠনের সদস্যদের বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল সহকারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বরাবরে ৬ দফা দাবি সমল্বিত স্মারক লিপি প্রদান করা হয়।
উক্ত স্মারকলিপিতে উল্লেখিত দাবিসমূহ যথাক্রমে- মানবিক বিবেচনায় আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পুনর্বাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত হকারদের পূর্বের ন্যায় নগরীর ফুটপাতে ব্যবসা করার সুযোগ প্রদান। চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তে হকার উচ্ছেদকে কেন্দ্র করে অনাকাক্সিক্ষত ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে হকারদের বিরুদ্ধে গণহারে আসামী দিয়ে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার। তৎকালীন মেয়র এর নির্দেশক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা জরিপকৃত হকার শ্রমিকদের রক্ষিত তালিকা পুনরায় হালনাগাদ করে রাজস্ব নির্ধারন পূর্বক পরিচয় পত্র প্রদান এবং পুনর্বাসন না হওয়া পর্যন্ত পূর্বের ন্যায় বিকাল ৩ টা থেকে ১১ টা, সরকারি ছুটির দিনে পুর্নদিবস ব্যাবসা করার সুযোগ।
কর্মরত হকারদের উপর এলাকা ভিত্তিক স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজি ও শারিরীক নির্যাতন বন্ধ। চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তর নিবন্ধিত সংগঠনের সদস্য তথা হকার্স শ্রমিকদের রেশনিং ব্যবস্থা নিশ্চিত করা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক হকার্স শ্রমিকদের নিরাপদ কর্মব্যবস্থা নিশ্চিত করতে জাতীয় শ্রমনীতি-২০১২ বিবেচনায় নিয়ে ‘হকার নীতিমালা’ প্রণয়ণ সহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রাম হকার লীগের সভাপতি প্রবীণ কুমার ঘোষ-এর সভাপতিত্বে চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সভাপতি মীরন হোসেন মিলনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, হকার্স লীগের সাবেক সভাপতি ঋষি বিশ্বাস, মেট্রোপলিটন হকার্স সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম মিয়া, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম লেদু, সাধারণ সম্পাদক মো. তারেক হায়দার, হকার্স লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ রনি, টেরীবাজার আন্দরকিল্লা হকার্স সমিতির সভাপতি মো. বাদশা, সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, সম্মিলিত হকার্স ফেডারেশরেনের সাধারণ সম্পাদক মো. শাহ আলম ভূঁইয়া, সিটি হকার্স লীগের সভাপতি মো. হারুণসহ বিভিন্ন শাখা কমিটির হকার্স নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।




