প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বন্দর ট্রাক মালিক এবং কন্ট্রাক্টর এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুর আহমদ কোম্পানী আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোসাইলডাঙ্গাস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

তাঁর মৃত্যুতে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি ওমর হাজ্জাজ, সিনিয়র সহ- সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি রাইসা মাহবুব গভীর শোক প্রকাশ করেন।

চিটাগাং চেম্বার প্রেসিডিয়াম আলহাজ্ব জহুর আহমদ কোম্পানী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন তার জন্য পরম করুণাময় আল্লাহতালার দরবারে দোয়া প্রার্থনা করেন।

মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আছর আগ্রাবাদ বহুতলা কলোনী মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।