প্রেস বিজ্ঞপ্তি: নগরীর বাকলিয়া সরকারি কলেজ মাঠে ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ, অভিভাবক বৃন্দ ও শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
কলেজের অধ্যক্ষ মোঃ শফিউল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাকলিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ইমরানুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ব্রাইট মডেল স্কুল এন্ড কলেজের সভাপতি কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সহ-সভাপতি নূর মোহাম্মদ।
বক্তব্য রাখেন ক্রীড়া পরিচালক মঞ্জুর আলম , অনুষ্ঠানের আহ্বায়ক নাজিম উদ্দিন। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের মাঝে ২২০ টি পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি ইমরানুল ইসলাম বলেন, শিক্ষার্থীদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষার্থীরা প্রতিযোগিতায় যে দক্ষতার পরিচয় দিয়েছে তা অতুলনীয়। কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষিকা গণকে তিনি ধন্যবাদ জানান।




