প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতি, চট্টগ্রাম হকার লীগ, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতি, সিটি হকার্স লীগ ও টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির যৌথ উদ্যোগে গত ৮ ফেব্রুয়ারি হকার উচ্ছেদের আড়ালে সিটি মেয়রের নির্দেশে লুটপাট, হামলা-মামলায় নিরীহ হকারদের নির্যাতন-নিপীড়নে জেল-জরিমানা ও মিথ্যা মামলা প্রত্যাহার করে হকারদের পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ সোমবার (১৯ ফেব্রুয়ারী)বিকাল ৩টায় চট্টগ্রাম রেলওয়ে ষ্টেশন চত্বরে চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো শাহ আলম ভুঁইয়ার সভাপতিত্বে চট্টগ্রাম হকার্স লীগের সাধারণ সম্পাদক মো হারুনুর রশিদ রন এর সঞ্চালনায় এক প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে হকারদের পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ন্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তৎকালানীন সাবেক মেয়র এর নির্দেশনা অনুসারে বিকাল ৩টা থেকে রাত ১১টা ও সরকারি ছুটির দিনে পূর্ণ দিবস ব্যবসার সুযোগ দেওয়ার দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পরিবহণ শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, চট্টগ্রাম বিভাগীয় পাদুকা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: তফাজ্জল হোসেন জিকু, চট্টগ্রাম সদরঘাট থানা ঘাট গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদ্রিস হাওলাদার, বিপনী বিতান দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মো: জাহাঙ্গীর, চট্টগ্রাম সম্মিলিত হকার্স ফেডারেশনের সভাপতি মো. মীরন হোসেন মিলন, চট্টগ্রাম হকার্স লীগ এর সভাপতি বাবু প্রবীণ কুমার ঘোষ, চট্টগ্রাম সিটি হকার্স লীগের সভাপতি হারুনুর রশীদ, চট্টগ্রাম মেট্রোপলিটন হকার্স সমিতির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সমাজকল্যাণ সম্পাদক মো. শাহীন আহমেদ, কার্যকরি সদস্য মো. সোহেল সাব্বির, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির কোষাধ্যক্ষ মো. শাহ আলম, কার্যকরি সদস্য মো. টিটু, চট্টগ্রাম হকার্স লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৈয়দ হোসেন সহ নেতৃবৃন্দ।
সভা শেষে বিক্ষোভ মিছিলটি স্টেশন রোড হয়ে শহীদ কামাল উদ্দিন চত্বরে এসে সমাপ্ত হয়।




