প্রেস বিজ্ঞপ্তি: বৈশ্বিক মহামারী করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্দ্ধগতি, মালিকদের দৈনিক জমা বৃদ্ধি করা সত্বেও ত্রী-হুইলার অটোরিকশা অটোটেম্পো শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করে জীবন জীবিকার স্বার্থে যাত্রী সেবা দিয়ে আসছে।আজ রবিবার (২৯ অক্টোবর) বিকাল ৩টায় চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট ১৪৬৯ এর সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সাধারণ সম্পাদক মো ওসমান গনি যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন।
অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের বিবৃতিতে নেতৃবৃন্দরা ত্রি-হুইলার চালকদের হরতাল প্রত্যাখান,জীবিকার তাগিদে গাড়ী চালাতে বাধাঁ সৃষ্টিকারীদের আইনের আওতায় আনার দাবিও জানান।
বিবৃতি আরো বলেন, দেশের অন্যতম এই চালিকা শক্তি সড়ক খাতে কর্মরত ত্রি-হুইলার শ্রমিকদের একদিকে কর্মক্ষেত্রে চাঁদাবাজি, ট্রাফিক পুলিশের টো মামলায় হয়রানি, অন্যদিকে সাম্প্রতিক সময়ে তথাকতিত সরকার বিরোধী আন্দোলনের নামে যেভাবে গাড়ীতে আগুন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করছে তার কারণে সড়ক পরিবহন খাতে কর্মরত শ্রমিকদের মধ্য আতঙ্ক বিরাজ করছে। এই ঝুকিপূর্ণ কর্মক্ষেত্রে আতঙ্ক নিয়ে যাত্রী সেবা খুবই দূঃখ জনক।
হরতালের নামে জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দরা বলেন, সাধারণ শ্রমিকরা হরতালের নামে চলমান রাস্ট্র ও জন বিরোধী ষড়যন্ত্রের হরতাল প্রত্যাখান করে গাড়ী চালাবে৷ যাত্রী সেবা দিতে গিয়ে কর্মকালীন সময়ে রাস্তায় চিহ্নত আগুন সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা বাঁধা সৃষ্টি করে গাড়ীতে আগুন দিয়ে জ্বালাও পোড়াও এর মধ্যদিয়ে শ্রমিক হত্যা করলে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।




