প্রেস বিজ্ঞপ্তি: ফিলিস্তিনের হাসপাতালে ইসরায়েল ন্যাক্কারজনকভাবে বোমা হামলা যুদ্ধের আন্তর্জাতিক আইন লংঘন করা হয়েছে বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্যবিদ অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। ইসরায়েলের বোমা হামলায় ফিলিস্তিনের শিশু এবং গণহত্যার প্রতিবাদে আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

খেলাঘর চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে খেলাঘরের শিশু কিশোরেরা অংশগ্রহণ করেন।

খেলাঘরের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ইসরায়েল হাসপাতালে পর্যন্ত বোমা হামলা করেছে। এটা আন্তর্জাতিক যুদ্ধনীতির লংঘন। কোনো যুদ্ধে হাসপাতালে হামলা করা হয় না। এটা আন্তর্জাতিক নিয়ম। কিন্তু ইসরায়েল সেটাও মানেনি। সারা বিশ্ব আজ লজ্জ্বাবনত, ক্রোধান্বিত। ইসরায়েল যেভাবে গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে তা ন্যাক্কারজনক।

তিনি আরও বলেন, শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এমন হত্যাযজ্ঞ দেখে আজ বাংলাদেশের শিশুদের মনও ভালো নেই। ফিলিস্তিনির নীপিড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সারা বিশ্বের মানুষের প্রতি তিনি আহ্বান জানান।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী জয়ন্তী লালা বলেন, ফিলিস্তিনে যুদ্ধের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে শিশু ও নারীরা। এমন যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আমরা অনুরোধ জানাই।

কবি ও সাংবাদিক ওমর কায়সার বলেন, আজ যারা শিশুদের হত্যা করছে তারা অমানুষ। শিশুদের ওপর এমন হত্যাযজ্ঞ কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদক সুভাষ দে বলেন, বিশ্বের বড় বড় বুদ্ধিজীবীরা বিভিন্ন ব্যক্তি ও দেশের সংকটের সময় বিবৃতি দিয়ে থাকেন। কিন্তু ফিলিস্তিনে পাখির মতো শিশু ও মানুষ হত্যার সময় তাঁরা চুপ। আমরা তাদের সোচ্চার হওয়ার আহ্বান জানাই।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক শরীফ চৌহান বলেন, ইসরায়েল নগ্ন হামলাকে সমর্থন জানিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী এবং ইউরোপের বিভিন্ন দেশ। আমরা এর তীব্র প্রতিবাজ জানাচ্ছি।

উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি সুনীল ধর বলেন, যুদ্ধ নয় শান্তি চাই। সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন নীপিড়িত মানুষের পাশে দাঁড়ায়।

খেলাঘরের সম্পাদক মন্ডলীর সদস্যা মনোয়ার জাহানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন খেলাঘর সহ- সভাপতি চবি উপ উপাচার্য ড. বেনু কুমার দে, খেলাঘর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, উদীচী চট্টগ্রামের সহ-সভাপতি আলোকময় তলাপাত্র, খেলাঘর সম্পাদকমন্ডলীর সদস্য পরেশ দাশগুপ্ত, রুবেল দাশ প্রিন্স, অলক চৌধুরী, মো. নাসির উদ্দিন, অধ্যাপিকা ইন্দিরা চৌধুরী, এসকেন্দার আলী, বনবিহারী চক্রবর্তী, সাবেকুন নাহার ঝর্না, আয়েশা আক্তার নাজু, নীলিমা বড়ুয়া, আওয়ামী লীগ নেতা শাহাজাহান চৌধুরী, শাহাদাত নবী খোকা, বাসুদেব নাথ, আসিফ ফরহাদ, সানিয়া কবির সানি, অনামিকা নাথ প্রিয়া, প্রান্তিকা দে, রুবেল ধর, মো. নুর, নিলয় দে প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।