প্রেস বিজ্ঞপ্তি: শুভ প্রবারণা উদযাপন পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকাল ২টায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময়ে বৌদ্ধদের ২য় বৃহৎ ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন।
বিএনপি নেতারা বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং ধর্ম যার যার রাষ্ট্র সবার এই নীতিতে বাংলাদেশের বৌদ্ধ সমাজ বিশ্বাস করে। স্ব-স্ব স্থানে ধর্ম পালনে এবং অসম্ভব অসাম্প্রদায়িক রীতিনীতিতে বিশ্বাস করে। উঠে আসে রামু প্রসঙ্গ বিচার না হওয়ার উদাসীনতা।
উপস্থিত ছিলেন প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু, সহ-সভাপতি কেমিন্দা
থেরো, উজ্জ্বল কুমার বড়ুয়া, বাবলু বড়ুয়া,সাধারণ সম্পাদক রনজিত বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সুহাস চৌধুরী (টিটু), অর্থ সম্পাদক রয়েল বড়ুয়া, সদস্য শ্রীকান্ত বড়ুয়া, সবুজ বড়ুয়া, শুভ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, রানা বড়ুয়া, জিকু বড়ুয়া, হিরু বড়ুয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনবাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অপু চৌধুরী আকাশ, সহ-সাধারণ সম্পাদক সত্যজিৎ বড়ুযা (রুপু) প্রমুখ।




