প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট ১৪৬৯ এর প্রতিনিধি সভা আজ শনিবার (২১ অক্টোবর)বিকাল ৩টায় বাটালী রোডস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উজ্জ্বল বিশ্বাস।
সাধারণ সম্পাদক মো ওসমান গনির সষ্ণালনায় গত ২৮ জুলাই বিশেষ সাধারণ সভায় দূর্নীতি ও সংগঠনের তহবিল আত্মসাতের দায়ে বহিষ্কৃত ব্যাক্তি বাকলিয়া নিজ আস্তানায় বসে বেআইনিভাবে অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের ব্যানার অপব্যাবহার করে অবৈধ নির্বাচনী কার্যক্রম বন্ধ ও সংগঠন বিরোধী ষড়যন্ত্রের দায়ে আইনের আওতায় আনার দাবিতে এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সংগঠনের উপদেষ্টা মাহবুবুল হক মিয়া।
প্রতিনিধি সভায় বক্তারা বলেন,গত নয় বছরের বার্ষিক হিসাব, সাত বছরে কোন সভা আহ্বান না করে নির্বাচন বিহীন কমিঠি মেয়াদোত্তীর্ণ হওয়া সত্ত্বেও নিজেকে সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে সংগঠনের সনদকে ব্যাক্তিগত ব্যাবসায়িক ট্রেড লাইসেন্স হিসেবে ব্যবহার করে শ্রমিক স্বার্থ পরিপন্থি কর্মকান্ডের মাধ্যমে সংগঠনের অর্থ আত্মসাত করে নিজেই লি. কোম্পানির চেয়ারম্যান হয়ে ইউনিয়নের সদস্যরা নির্বাচন এবং হিসাব দাবি করে নিবন্ধন কর্তৃপক্ষ বরাবরে অভিযোগ দেওয়ায় মিথ্যা মামলায় হয়রানি এখন তার একমাত্র নেশায় পরিনত হয়েছে।
বক্তারা আরো বলেন, নিবন্ধন কর্তৃপক্ষের নির্দেশনায় যখন গঠনতন্ত্রের ২১ (ঘ) ধারার আলোকে নির্বাচন সম্পন্ন হয় সেই গনতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রতিনিধিত্বকে বিতর্কিত করতে নিজ বাসস্থানে বসে সদস্য নয় এমন কতিপয় ব্যক্তি বিশেষের সমন্বয়ে প্রহসনের অবৈধ নির্বাচনী কার্যক্রম বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। অন্যথায় আগামী ২৫ অক্টোবর যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতির জন্য স্থানীয় প্রশাসন দায়ি থাকবে বলে জানান নেতৃবৃন্দরা।
বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো আবুল হাসেম, সহ- সভাপতি মো মোশাররফ হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো ইউছুফ, সহ-সাধারণ সম্পাদক মিন্টু দে, সাংগঠনিক সম্পাদক মো মিজানুর রহমান, মো এরশাদ, অর্থ সম্পাদক সুভাষ নাথ, প্রচার সম্পাদক মো কাপ্তান মিয়া, দপ্তর সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী, কার্যকরী সদস্য মো আনোয়ার হোসেন, আবু তাহের, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট ১৪৬৯ এর বাকলিয়া শাখা কমিটির সভাপতি মো. বারেক, সাধারণ সম্পাদক যুবনেতা মিন্টু দে, নতুন ব্রীজ শাখার সভাপতি মো. মান্নান,সাধারণ সম্পাদক মো. রবিন, পাহাড়তলী শাখার সভাপতি মো. আলমগীর, সাধারণ সম্পাদক মো. রিদুয়ান প্রমূখ।




