নগর প্রতিবেদক: ধর্ম মানুষের কল্যাণের জন্য নিহিত। ধর্মের জন্য মানুষ নয়, মানুষের জন্যই ধর্ম। প্রত্যেক ধর্মই মানুষের কল্যাণে ও আদর্শিক জীবন ধারণের জন্যই প্রতিষ্ঠিত। ধার্মিকতা মানুষকে উন্নত ও মানবিক করে তুলে। আর ধর্মান্ধতা মানুষকে অন্ধকারাচ্ছন্ন ও সাম্প্রদায়িকতার দিকে ধাবিত করে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী যুব সেবক সংঘ চট্টগ্রাম মহানগরের ত্রি-বার্ষিক সম্মেলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য তার বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ধরাধামে এসেছেন পাপাচার, ধর্মান্ধতা ও অসত্য পদধলিত করে মানুষের সত্য, সম্প্রীতি, মানবতা ও আদর্শের উদ্ধুদ্ধ করে সত্যিকারের মানবিক মানুষে পরিণত করার জন্য। তাই কুসংস্কারমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সনাতন ধর্মাবলম্বীদের লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণে এগিয়ে আসতে হবে।
সংগঠনের আহ্বায়ক শ্রী বিকাশ দাশের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল দাশ রানার সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সিনেট সদস্য প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সভাপতি শ্রী উৎপল রক্ষিত।
অতিথি ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন শ্রী তপন কান্তি দত্ত, প্রকৌ: শ্রী ঝুলন কুমার দাশ।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শ্রী বাবুল দেব রায়।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী অশেষ কুমার পুরোহিত, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শ্রী বিজন কান্তি নাথ, কার্যনির্বাহী সদস্য শ্রী আশীষ চৌধুরী অপু।
সম্মেলনে বক্তারা বলেন, মানুষ সত্যিকার অর্থে ধর্ম চর্চা ও অনুশীলন করলে মানবিক ও সুনিপুণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়। লোক দেখানো এবং আচার আনুষ্ঠানিকতার ধর্ম পালনের মধ্য দিয়ে সুন্দর প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সকলকে ধর্মচর্চার প্রতি আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, আজকের যুব সম্প্রদায়কে সামনের কঠিন সময়ে দায়িত্ব নিতে হবে। সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় লোকনাথ ব্রহ্মচারীর আদর্শ অনুসরণে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনায় অংশ নেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘ চট্টগ্রাম জেলার সহ-সভাপতি শ্রী সুনীল দত্ত, শ্রী অশোক গুপ্ত, শ্রী মানিক রতন শর্মা, সাধারণ সম্পাদক শ্রী কমল চক্রবর্তী অলক, কার্যনির্বাহী সদস্য ডা. প্রবীর শংকর দাশ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ লোকনাথ ব্রহ্মচারী যুব সেবক সংঘ চট্টগ্রাম জেলার সদস্যসচিব প্রকৌ. রাকেশ দাশ। সর্বশেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে শ্রী বিকাশ দাশকে সভাপতি ও প্রকৌ. রাকেশ দাশকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।




