প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সভাপতি এম. এ. হাশেম রাজুকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কমিশন (আইএইচআরসি) এর প্রধান কার্যালয় স্যান্ডারবার্গ, ডেনমার্ক হতে আইএইচআরসি-এর মহাসচিব স্বাক্ষরিত এক পত্রে এম. এ. হাশেম রাজুকে বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
জনাব রাজু দীর্ঘদিন যাবত পরিবেশ রক্ষা আন্দোলন ও স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা সংগ্রামেও একজন লড়াকু সৈনিক। তাছাড়া তিনি গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংগ্রামে নিবেদিত কর্মী হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি চট্টগ্রামের কৃতি সন্তান, চন্দনাইশবাসী গর্ব।
Post Views: 322




