প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় রেলওয়ে শ্রমিক লীগ অফিস বাটালী রোড এনায়েত বাজারস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর নির্বাচন উপ-পরিষদ ২০২৩ এর গত ৫ সেপ্টেম্বর ঘোষিত তপশীল অনুযায়ী ১৯ সেপ্টেম্বর কার্যকরী কমিটির ১২ টি পদে ১৭ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় তারা নির্বাচিত হয়।
নির্বাচন উপ-পরিষদ নির্ধারিত সময়ে একই দিনে বিকাল ৪ টার মধ্যে ১২ পদের বিপরীতে ১২ টি মনোনয়ন ফরম জমা পড়ে।
গতকাল বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০ টা হইতে বিকাল ৪ টা পর্যন্ত কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন নাই। ফলে ইউনিয়নের কার্যকরী কমিটির ১২টি পদে ১২জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন বৈধ বলে বিবেচিত হওয়ায় কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন উপ-পরিষদ যথাক্রমে উজ্জ্বল বিশ্বাস সভাপতি, মো ওসমান গনি সাধারণ সম্পাদক, আবুল হাসেম কার্যকরী সভাপতি, মো মোশাররফ হোসেন খান সহ- সভাপতি, মো ইউছুফ যুগ্ম-সাধারণ সম্পাদক, মিন্টু দে সহ -সাধারণ সম্পাদক, মো মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক, সুভাষ নাথ অর্থ সম্পাদক, উজ্জ্বল চক্রবর্তী দপ্তর সম্পাদক, মো কাপ্তান মিয়া প্রচার সম্পাদক, আনোয়ার হোসেন ও আবু তাহের কার্যকরী সদস্য পদে বিনা ভোটে নির্বাচিত হয়।
১২ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তাদের নির্বাচিত ঘোষনা করেন চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।
উপস্থিত ছিলেন নির্বাচন উপ-পরিষদের সদস্য মো সিরাজুল ইসলাম, মো মীরন হোসেন মিলন, এম জসিম উদ্দিন রানা, লোকমান হাকিমসহ প্রতিদ্বন্ধী প্রার্থী ও সমর্থকরা।
বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণাকালে নির্বাচন উপ-পরিষদের চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর নির্বাচিত নেতৃবৃন্দরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।




