প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’’র ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে ষোলশহর জাতীয় বিপ্লব উদ্যান শহীদ জিয়ার স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ জহুর আলম।
প্রধান বক্তা ছিলেন এড. খাইরুল ইসলাম বেলাল, মোহাম্মদ আরিফ, আমিনুল হক লিটন, মমতাজ সর্দার, সৈয়দ আবদুল করিম প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে ৪৫ বছর আগে এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করে এক সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে সংগঠন জাতিকে উপহার দিয়েছেন। যার মাধ্যমে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠিত হয়।
প্রধান বক্তা এড. খাইরুল ইসলাম বেলাল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছি। তার সাথে সাথে গণতন্ত্রের পুন:দ্ধারের সংগ্রাম ও এক দফা দাবি আদায়ে এগিয়ে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
সভাপতি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনতা ভোগ করার সুযোগ লাভ করে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে। বাংলাদেশে বর্তমান অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে তাদের নাম বিলুপ্ত হয়ে যায়। বহুদলীয় গণতন্ত্রের কারণে আওয়ামী লীগ নামক সংগঠন পুণরায় ফিরে পান। পাশাপাশি আওয়ামীলীগের ঢাকার কেন্দ্রীয় কার্যালয়সহ কেন্দ্রীয় সকল দলের দলীয় কার্যালয় শহীদ জিয়াউর রহমান দিয়েছিলেন। আজকে অকৃতজ্ঞ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা বিলুপ্ত করতে চায় এবং দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা কখনো সফল হবে না। শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।




