প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শোক দিবসে টেরীবাজার আন্দরকিল্লা হকার সমিতির উদ্যোগে রবিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকীর শোক সভা আন্দরকিল্লাস্থ ইঞ্জিনিয়ার আব্দুল খালেক চত্বরে সংগঠনের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সাধারণ সাধারণ সম্পাদক লোকমান হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
শোক সভায় প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, দীর্ঘ ২৪ বছর বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বঙ্গবন্ধু নিজের জীবন যৌবন উজাড় করে দিয়ে একাত্তরের ৭ই মার্চ ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ডাক দেওয়ার জন্য বঙ্গবন্ধু ৭০-র নির্বাচনে জনগণের রায় নিয়েছিলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু যেমনি জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়েছিলেন তেমনি তার ডাকে ৩০ লক্ষ আত্মহুতি দিয়ে স্বাধীনতা এনেছিলেন। তারই উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জনগণের রায় নিয়ে ক্ষমতায় অধিষ্টিত হয়ে দেশের অর্থনৈতিক মুক্তি লক্ষ্যে এগিয়ে গেছেন। ভিক্ষুকের জাতিকে আজ সাবলম্বী জাতি হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন। শোককে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনে বিজয়ের মাধ্যমে সমৃদ্ধির অগ্রযাত্রায় স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি এড. মো. শামীম, ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর যুবনেতা হাসান মুরাদ বিপ্লব, জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল হাসান, সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, নগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মীরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, কামাল উদ্দীন চৌধুরী, হাবিবুল্লাহ ভাষ্কর, শাহ আলম ভূইয়া, হারুনুর রশীদ রনি, নুরুল আলম লেদু, সৈয়দ মো. জাহাঙ্গীর আলম, মো. ইউসুফ, মো. কামাল, সোহেল সাব্বির, শাহ আলম সিকদার, দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হারুন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবার বাহার, সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো. বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. নুর নবী, সহ সাংগঠনিক সম্পাদক মো. নবাব মিয়া, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সহ অর্থ-সম্পাদক মো. মিজান, প্রচার সম্পাদক মো. আমির, দপ্তর সম্পাদক ওসমান গণি, ক্রীড়া সম্পাদক অরুন দাশ, সদস্য আবু তাহের, মো. মামুন, মো. আলী হোসেন প্রমুখ।




