মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকান্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। শুক্রবার মধ্যরাতে ওয়াহেদপুর ইউনিয়নের মাইজ গাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি বলে ভুক্তভোগীরা জানিয়েছেন ।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এবং প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ী, মজিবুল হকের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণ পরে পাশের মাওলানা আবুল হোসেন ও জসিম উদ্দিনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শত চেষ্টাকরেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয় নজর আলী ভূঁইয়া সড়কের মুখে সড়ক রক্ষার গেটবার থাকার দরুণ ফায়ার সার্ভিস কর্মীরা সহজে ঘটনাস্থলে যেতে পারেনি। এতে তিনটি পরিবারের সকল সম্পদই আগুনে পুঁড়ে যায়।

স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।

মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, গভীর রাতে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে খানিকটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।