নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় শ্বশুরালয় হতে ৩৫ বছরের সামশুল আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশা গ্রামের ব্রাহ্মণপাড়া এলাকার শ্বশুরালয় হতে মরদেহটি উদ্ধার করা হয়।

শামসুল আলম চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ডেবারপাড় এলাকার বাসিন্দা সিরাজুল হকের পুত্র বলে জানা গেছে। চুনতি ইউপি সদস্য জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিয়ের পর থেকে সামশুল আলমের স্ত্রী জান্নাত আরা বেগম পানত্রিশাস্থ বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

গত ৭ ফেব্রুয়ারি শনিবার সামশুল আলম শ্বশুরালয়ে আসেন। ঘটনার দিন বিকেলে পরিবারের অগোচরে তিনি ঘরের ভেতর স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে লোহাগাড়া থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

লোহাগাড়া থানা পুলিশ সুত্রে প্রকাশ, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে ও জানায় পুলিশ।