প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যেগে আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দুপুরে দেশব্যাপী সিরিজ বোমা হামলার ধিক্কার জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি সুজিত দাশ।
সমাবেশে বক্তাগন বলেন, ২০০৫ সালে ১৭ আগষ্ট তৎকালীন বিএনপি সরকারের প্রত্যক্ষ মদদে জেএমবি নামক জঙ্গি সংগঠন ৬৩টি জেলায় একযোগে ৪৩৪ স্থানে বোমা বিস্ফোরণ ঘটায়। মূলত জঙ্গি বাদের উত্থান ঘটানোর জন্যই বিএনপি এই ঘৃন্য কর্মকান্ডের পৃষ্টপোষকতা করেন। ঐসময় স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। সেই অন্ধকার বাংলাদেশকে আলোর পথে এনেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। এখন ওই জঙ্গিদের মদদদাতা খালেদা-তারেক দেশকে আবারও অন্ধকারে ডুবিয়ে দেবার ষড়যন্ত্রে মত্ত।
বক্তাগন আরো বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থেকেই ওই জঙ্গিবাদীদের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে, সোচ্চার হতে হবে। বিএনপি-জামাত বাংলাদেশকে বোমাবাজির দেশে পরিণত করেছিল বলেই বাংলাদেশের জনগণ বিএনপি-জামাতকে প্রত্যাখ্যান করেছে। জনগণ থেকে বিচ্যুত হয়ে ওরা দেশধ্বংসের ষড়যন্ত্র শুরু করেছে। ওদেরকে প্রতিহত করতে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরাই যথেষ্ট; তার জন্য দরকার ঐকবদ্ধ থাকা। এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে ২০০৫ সালের ১৭ই আগস্ট বিএনপি-জামাত কর্তৃক সংঘটিত সিরিজ বোমা হামলার দোষীদের অবিলম্বে বিচার করে শাস্তির দাবী জানানো হয়।
মোহাম্মদ সাইফুদ্দিন এর সঞ্চালনায় এই সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মানিত সহ-সভাপতি যথাক্রমে মোঃ হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ খান, মোঃ সালাহউদ্দিন সহ মহানগর, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।




