প্রেস বিজ্ঞপ্তি: জেলা শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার (১৫ আগস্ট) জলছবি খেলাঘর আসর এর উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয় এবং শোক রেলিতে উপস্থিত ছিলেন ভাই-বোনসহ জল ছবির নেতৃবৃন্দ।এতে সভাপতিত্ব করেন এড. সফিউল আলম
এরপর এনায়েত বাজার ২২নংওয়ার্ড কাউন্সিলর বাসভবনে নিচে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সলিমুল্লা বাচ্চু কাউন্সিল খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ- সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, সহ সভাপতি কবি আশীষ সেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, আসরের সহ- সভাপতি এসকান্দার আলী, সাধারণ সম্পাদক মনোয়ার জাহান মনি, সহ- সাধারণ সম্পাদিকা সাবেকুন নাহার সিদ্দিকী ঝরনা, রিটু দাশ বাবলু, সম্পাদক মন্ডলীর সদস্য নীলিমা বড়ুয়া।
অনুষ্ঠান পরিচালনা করেন আসরের সাংগঠনিক সম্পাদক আসিফ ফরহাদ।




