চট্টগ্রামে করোনায় আরও ২৯৬ জন আক্রান্ত হয়েছে। তবে এর মধ্যে কেউ মারা যায়নি। আজ শুক্রবার (১৪ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, বিআইটিআইডি ল্যাবে ৩২ জন, চমেক ল্যাবে ৫২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪০ জন, শেভরন ল্যাবে ৩০ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩ জন, আরটিআরএল ল্যাবে ২১ জন, মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪৫ জন, ল্যাব এইড ল্যাবে ৪ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ১২ জন এবং শাহ আমানত বিমানবন্দর ল্যাবে ৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

নতুন আক্রান্ত ২৬৩ জন মহানগর এলাকার ও ৩৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ১৮৮ জন।এর মধ্যে মহানগর এলাকায় ৭৫ হাজার ৬১৪ জন এবং উপজেলায় ২৮ হাজার ৫৭৪ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩৫ জনের মধ্যে ৭২৫ জন মহানগর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।