প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম রেলওয়ে পুলিশ কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালন করা হয়। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট)সকালে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী নেতৃত্বে জেলার অফিসার ও ফোর্সসহ কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসেবে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
পরবর্তীতে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
বিকালে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশ লাইন্স হলরুমে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জেলার অফিসার ও ফোর্সগন। এছাড়াও অত্র জেলার সকল থানা ও ফাঁড়িগুলোতে নিজ নিজ প্রশাসনিক জেলায় জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।
Post Views: 312




