প্রেস বিজ্ঞপ্তি: বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’র ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে লতিফ এমপি’র উদ্যোগে আজ মঙ্গলবার (০৮ আগস্ট) বিকালে চট্টগ্রাম বন্দর ইস্ট কলোনী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
লতিফ এমপি বলেন,একটি সুন্দর পরিবারের জন্য একজন আদর্শ মাতার ভূমিকা যেমন জরুরী তেমনি বাংলাদেশ জন্মের পিছনে তাঁর ঐতিহাসিক ভূমিকা ও ত্যাগের জন্য বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।
এ সময় অন্যান্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, চিটাগাং চেম্বারের নবনির্বাচিত সভাপতি ওমর হাজ্জাজ, ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আসলাম, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, প্রবীন আওয়ামীলীগ নেতা এজহার মিয়া, ২৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আফসার উদ্দিন ও সহ-সভাপতি রাশেদ জোবেয়েরী, ২৮ নং ওয়ার্ড যুবলীগ’র সাধারণ সম্পাদক আহমেদ আবদুর রহিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন মোরশেদ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফুল এহসান শাহ, যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবর, বঙ্গবন্ধু পরিষদ বন্দর থানা সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ বাদল, আওয়ামীলীগ হাসান উদ্দিন সোহেল, সালাউদ্দিন রনি, যুবলীগ নেতা সালাহ উদ্দিন বাবর, মোঃ শহীদ শেঠ, মোঃ জুয়েল, ব্যারিষ্টার সুলতান আহম্মদ ডিগ্রী কলেজের ছাত্র সংসদের ভিপি মোঃ জাহেদ হোসেন খোকন, ৩৬ নং ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ’র সভাপতি আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ প্রমূখ।




