প্রেস বিজ্ঞপ্তি: লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (০৩ আগস্ট) সন্ধ্যা ৭টায় সিএলএফ কার্যালয়ে প্রকৃতি হলে ক্লাব সেক্রেটারী লায়ন এস,এম, আবুল কাশেম সঞ্চালনায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ টিপু সোলতান চৌধুরীর সভাপতিত্বে লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালীর মাসিক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলার জোন চেয়ারপার্সন লায়ন মোঃ আবদুর রশিদ, জোন চেয়ারপার্সন লায়ন ইয়াছিন ফারুক, ক্লাব আইপিপি লায়ন কাজী মাহবুবুল আলম, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন এস,এম, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন নেজাম উদ্দিন,ক্লাব জয়েন্ট সেক্রেটারী লায়ন লোকমান হাকিম, ক্লাব ট্রেজারার লায়ন কামরুল ইসলাম, ক্লাব সার্ভিস চেয়ারপার্সন লায়ন শাহ আলম , লায়ন শহিদুল ইসলাম করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
ক্লাব প্রেসিডেন্ট সভার উপস্থিতির জন্য ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং আজ শুক্রবার বিকাল ৪টায় ক্লাবের সেবা প্রদানের জন্য নির্ধারিত নগরীর উত্তর কাট্টলীর পোর্টকানেকটিং রোড সংলগ্ন খেজুর তলা সাগর পাড়ে অবহেলিত জনগোষ্ঠীর মধ্যে খাদ্য ও মশারী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্লাবের সুনাম অর্জন করতে সহযোগিতা কামনা করে সভার কার্য সমাপ্তি ঘোষণা করা হয়।




