প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর উদ্যোগে আজ মঙ্গলবার (০১ আগস্ট) বিকাল ৩টায় এনায়েত বাজারস্থ সংগঠন কার্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জ্বল বিশ্বাস।
সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো ওসমান গনি।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী বলেন,বঙ্গবন্ধু বাঙ্গালি জাতির মুক্তির একমাত্র স্বপ্নদ্রষ্টা অথচ সেই বঙ্গবন্ধুকে সপরিবারে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কাল রাত্রিতে ঘাতকের হাতে জীবন দিতে হলো। এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছু নেই। সেই কালো রাত্রির জগন্যতম হত্যাকান্ডের বিচার ব্যাবস্থাকে গলাটিপে হত্যা করেছিল জেনারেল জিয়া ইন্ডেমিনিটি অর্ডিন্যান্স জারী করে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাঙালি জাতি পেয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তারই সুযোগ্য উত্তসুরী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নয়নের রোলমডেল। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭১ এর পরাজিত স্বাধীনতা বিরোধী শক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এক দফা আন্দোলনের আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করছে। একই সাথে ৭৫-পূর্ববর্তীর ন্যায় বর্তমানে নব্য কতিপয় ব্যক্তিরা শ্রমিক লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চিহ্নিত এই দুষ্কৃতকারীদের থেকে সর্তক থাকতে হবে। এই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম, সদস্যসচিব মীরন হোসেন মিলন, এম. জসিম উদ্দিন রানা, নুরুল আলম লেদু, লোকমান হাকিম।
সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মো. ইলিয়াছ, সহ- সভাপতি আবুল হাশেম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সহ- সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো. এরশাদ, সদস্য উজ্জ্বল চক্রবর্তী, আব্দুল কাদের প্রমুখ।




