প্রেস বিজ্ঞপ্তি: নগরের এনায়েত বাজারস্থ জাতীয় রেলওয়ে শ্রমিক লীগ অফিস সংগঠন কার্যালয়ে গত শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টায় চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগ রেজিঃ নং চট্ট, ১৪৬৯ এর সদস্য সাবেক অর্থ সম্পাদক মো ইউছুফ এর সভাপতিত্বে সদস্য মো মিজানুর রহমানের সঞ্চালনায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মো মিরন হোসেন মিলন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আলম লেদু, চট্টগ্রাম বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন রানা, রেলওয়ে শ্রমিক লীগ নেতা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন আজমল, আন্দরকিল্লা টেরিবাজার হকার সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম, চট্টগ্রাম জেলা অটোটেম্পো অটোরিকশা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ সরকার।
সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি উজ্জ্বল বিশ্বাস, সদস্য ওসমান গণি, মো এরশাদ, মো আনোয়ার হোসেন, মো মিজানুর রহমান, মো আবুল হাসেম প্রমুখ।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ৬২% সদস্যদের উপস্থিতিতে উম্মুক্ত আলোচনায় সদস্য আনোয়ার হোসেন ও মো এরশাদের প্রস্তাবক্রমে হাততোলা সমর্থনে সর্বসম্মতিক্রমে মেয়াদোত্তীর্ণ বিদ্যমান কমিটি বাতিল করে উজ্বল বিশ্বাসকে সভাপতি ও মো. ওসমান গণিকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
গঠনতন্ত্রের ১১ ধারায় বিদ্যমান পদ অনুযায়ী ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন ও নির্বাচন সম্পন্ন করার জন্য সংবিধানের ২৪ নং ধারা অনুযায়ী সাবেক সভাপতি উজ্জ্বল বিশ্বাসের প্রস্তাবক্রমে সর্বসম্মতিক্রমে হাততোলা সমর্থনে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুহাম্মাদ শফর আলী চেয়ারম্যান, সদস্য সিরাজুল ইসলাম, মো মিরন হোসেন মিলন, এম. জসিম উদ্দীন রানা, নুরুল আলম লেদু ও লোকমান হাকিমের সমন্বয়ে ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়।
মেয়াদোত্তীর্ণ বাতিল কমিটির বহিষ্কৃত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন ব্যক্তি স্বার্থে দেশের সংশ্লিষ্ট সেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইউনিয়নের সাধারণ সদস্যদের মতামতকে উপেক্ষা করে একক স্বাক্ষরে মহামান্য হাইকোর্ট একাধিক মামলা, প্রচলিত আইন ও ইউনিয়নের গঠনতন্ত্র পরিপহ্নী কর্মকান্ড এবং সংগঠনের নেতাদের বিরুদ্ধে স্বনামে বেনামে মিথ্যা ফৌজদারি মামলায় হয়রানির দায়ে সদস্যপদ থেকে বহিষ্কারসহ তার বিরুদ্ধে প্রচলিত ফৌজদারি আইনে কার্যব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহীত হয়।
একইসাথে আগষ্ট মাসের যে কোন তারিখে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্তও গৃহীত হয়।
সভাশেষে আর কোন আলোচ্য সূচি না থাকায় সভার সভাপতি সভা সমাপ্তি ঘোষণা করেন।




