বিনোদন ডেস্ক: চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উদ্যোগে মৃণাল সেন জন্মশতবর্ষ রেট্রোসপেকটিভ আগামী ২৮ ও ২৯ জুলাই। চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের যৌথ উদ্যোগে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে মৃণাল সেনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী রেট্রোসপেকটিভ, আলোচনানুষ্ঠান ও বহু বর্ণিল বিভিন্ন প্রকাশনার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) বিকেল চারটায় উদ্বোধনী অপরাহ্নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন কথাসাহিত্যিক ও চলচ্চিত্র সমালেচক সৈকত দে। উৎসবের উদ্বোধন করবেন অগ্রজ চলচ্চিত্রকর্মি স্থপতি বিধান বড়ুয়া।

রেট্রোসপেকটিভে ২৮ জুলাই প্রদর্শিত হবে বিকেল সাড়ে চারটায় চালচিত্র, সন্ধ্যা ছয়টায় আকালের সন্ধানে। শনিবার (২৯ জুলাই) বিকেল চারটায় অন্তরীণ ও সন্ধ্যা ছয়টায় আমার ভুবন।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের মুখপত্র ‘ ডিপ ফোকাস ‘ -এর মৃণাল সেন সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। মৃণাল সেন সংখ্যায় লিখেছেন দুই বাংলার বিশিষ্ট লেখকেরা। প্রসংগত উল্লেখ্য চালচিত্র ছবিটি বাংলাদেশে প্রথম বারের মতো প্রদর্শিত হবে।

মৃণাল সেন ২৭টি কাহিনীচিত্র, চারটি প্রামাণ্যচিত্র, ১৩টি টেলিফিল্ম ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্য থেকে নির্বাচিত চারটি চলচ্চিত্র এই রেট্রোসপেকটিভে প্রদর্শন করা হচ্ছে। মৃণাল সেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ প্রায় সব পুরস্কার অর্জন করেছেন। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি লেখালিখিতেও সিদ্ধহস্ত ছিলেন তিনি। রচনা করেছেন ১০টি গ্রন্থ।

মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুর শহরের ঝিলটুলির পৈর্তৃক বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর কলকাতায় প্রয়াত হন তিনি।